ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির দায়েভূমি অফিসের কর্মচারীর জরিমানা

#

ডেস্ক রিপোর্ট

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:32 AM

news image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির অপরাধে ভূমি অফিসের কর্মচারী মাসুদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সে অপরাধ স্বীকার করে মুচলেকা দেয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। রোববার (০৮.০২.২৬) দুপুরে সহকারী কমিশনারের কার্যালয়ে আদালত পরিচালনা করা হয়। ওই জমিতে লাল নিশান টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। মাসুদ খান আলফাডাঙ্গা পৌর ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছে এবং তার বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামে। 

        জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা মৌজার ১ নং খাস খতিয়ানের ৬৮৪ নাম্বর দাগের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ৫ শতক সরকারি খাস জমি মাসুদ খান ৩ লক্ষ ৯০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার চাঁন চৌকিদার ও তার মেয়ে আন্না সুলতানার কাছে। চাঁন চৌকিদার ওই জমিতে মাটি ভরাট করতে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ খবর পেয়ে তহশিলদারকে পাঠিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করে দেন। পরে মাসুদ খানকে খবর দিয়ে অফিসে এনে ভূমি অপরাধ আইনে জরিমানা করেন এবং মুচলেকা নেন।

          সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, সরকারি জমি বিক্রির অপরাধে মাসুদ খানকে ভূমি আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লিখিত নেওয়া হয়; সে আর সরকারি জমি বিক্রি করবে না। ওই জমিতে লাল নিশান টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।


logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক