ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীর ভাটপাড়া এলাকায় কাদায় পিচ্ছিল সড়ক, দুর্ঘটনার আশঙ্কা

#

মহাব্বত মুন্সি

২৬ এপ্রিল, ২০২৬,  5:54 PM

news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা-এর ভাটপাড়া এলাকায় মাইজকান্দি–ভাটিয়াপাড়া হাইওয়ে সড়কের একটি অংশে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। আল আলী অটো ইট ভাটার সংলগ্ন এলাকায় ইট তৈরির জন্য ব্যবহৃত মাটি প্রতিদিন সড়কে পড়ে থাকায় বিপজ্জনক পরিস্থিতির তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইট ভাটায় ব্যবহৃত কাঁচামাটি পরিবহনের সময় প্রতিদিনই সড়কের উপর মাটি পড়ে থাকে। পরবর্তীতে হালকা বৃষ্টির কারণে সেই মাটি কাদায় পরিণত হয়ে পুরো সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। অনেক চালক নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে মাটি পড়ে সড়কের এমন বেহাল দশা সৃষ্টি হলেও ইট ভাটা কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এতে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে।

এ অবস্থায় দ্রুত সড়ক পরিষ্কার, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক