ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

#

নিমাত উল্লাহ

১০ এপ্রিল, ২০২৬,  5:34 PM

news image

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ই এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে, আসন্ন পহেলা বৈশাখকে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

            সভায় জানানো হয়, এ বছর নববর্ষ উদযাপনে কিছু পরিবর্তন আনা হয়েছে। পূর্বের মতো ‘মঙ্গল শোভাযাত্রা’ কিংবা ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত না হয়ে এবারের আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘বৈশাখী শোভাযাত্রা’। নতুন এ নামকরণের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

             উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বৈশাখী শোভাযাত্রায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শোভাযাত্রায় গ্রামীণ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, বাঙালির হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।

              সভায় নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী দল নিয়োজিত থাকবে, যাতে করে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া পরিচ্ছন্নতা বজায় রাখা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

             এছাড়াও নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার বিষয়েও আলোচনা হয়।

            সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং ঐতিহ্যের চর্চা আরও সুদৃঢ় হবে। নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হলেও এর মূল চেতনা থাকবে বাঙালির সার্বজনীন সংস্কৃতিকে ধারণ ও লালন করা।

         উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। তিনি সকলকে এ আয়োজনে অংশগ্রহণ করে উৎসবকে সফল করার জন্য আহ্বান জানান।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক