ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীতে গোল্ডেন জুট মিলে ‘চুরি উৎসব’—নিলামের আগেই উধাও হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৬,  10:59 AM

news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার  গোল্ডেন জুট মিল এখন চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মালিকপক্ষ দীর্ঘদিন ধরে পলাতক থাকায় মিলটির কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি একের পর এক চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে নিয়মিতই চলছে এসব চুরি—যেন প্রকাশ্যেই “চুরি উৎসব”।

সরেজমিনে দেখা যায়, মিলের ভেতরে থাকা বড় বড় মেশিন ও লোহার অংশ কেটে খণ্ড খণ্ড করে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উধাও হয়ে গেছে বলে জানান আশপাশের বাসিন্দারা। সম্প্রতি আরও একটি বড় মেশিন অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতির ঘটনাও স্থানীয়দের নজরে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রাতের আঁধারে ট্রাক বা ভ্যানগাড়ির মাধ্যমে এসব যন্ত্রাংশ পাচার করা হচ্ছে। তাদের অভিযোগ, কিছু অসাধু নিরাপত্তা কর্মীর যোগসাজশ থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো তৎপরতা নেই।

জানা গেছে, জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে মিলটি প্রতিষ্ঠা করা হয়। ঋণের টাকা পরিশোধ না করায় বর্তমানে মিলটি নিলাম প্রক্রিয়ায় রয়েছে। এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সম্পদ সরিয়ে নিচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদদের মতে, নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যদি যন্ত্রপাতি চুরি হয়ে যায়, তাহলে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হতে পারে। পাশাপাশি সম্ভাব্য ক্রেতারাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্ত করে চুরি বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় অচিরেই মিলটির অবশিষ্ট সম্পদও উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক