ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ

#

ডেস্ক রিপোর্ট

০৮ মার্চ, ২০২৬,  3:53 PM

news image

সালথা সংবাদদাতা : সালথায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা একটি কাঁচা রাস্তার মাঝে খুঁটি পুতি রেখে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ৫ মার্চ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের বাসিন্দারা এ অভিনব প্রতিবাদ করেন। এ সময় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙারদিয়া পূর্বপাড়া পাকা রাস্তা থেকে স্লুইসগেট এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও বর্তমানে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যায় রাস্তাটি।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দিয়ে নিয়মিত ভারী ট্রাক ও বড় যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ফলে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন পাশের ফসলি জমির ভেতর দিয়ে চলাচল করছেন। এতে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা ও সালথা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টি হলে রাস্তাটা একেবারে কাদার সাগরে পরিণত হয়। আমাদের মা-বোনদের চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারে না।
আরেক বাসিন্দা শারমিন সুলতানা বলেন, অসুস্থ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই দ্রুত রাস্তাটি মেরামত করা খুবই জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাঙারদিয়া গ্রামের সড়কটির বিষয়ে আমরা অবগত নই। তবে এই প্রথম জানতে পারলাম। প্রতিবাদকারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অথবা ওই এলাকার ইউপি চেয়ারম্যান বা মেম্বার দিয়ে আমাকে অবহিত করলে গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক