ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

বেলজানীতে ট্রাক–নসিমন সংঘর্ষে রাকিব নিহত, আহত শিপন ও জাকারিয়া

#

আব্দুল মতিন মুন্সি

২৮ জানুয়ারি, ২০২৬,  12:43 PM

news image

আব্দুল মতিন মুন্সী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিপন ও জাকারিয়া নামে আরও দুজন আহত হয়েছেন।

        ২৭জানুয়ারি বেলজানী এলাকার সবুজ মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি নসিমন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

        দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাকিব, শিপন ও জাকারিয়াকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।আহত শিপন ও জাকারিয়ার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

            খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এ দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

        স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে প্রায়ই বেপরোয়া গতিতে ট্রাক চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক