ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির ৪০ হাজার নেতাকর্মী

#

ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর, ২০২৫,  3:05 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফরিদপুর থেকে বিএনপি-অঙ্গ সংগঠনের অন্তত ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলা এবং ছয়টি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষ্যে পুরো জেলায় প্রায় হাজার খানেক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। আবার অনেকে বিভিন্নভাবে দুদিন আগে থেকে ব্যক্তিগতভাবে ও ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফিন কায়েছ মাহমুদ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে জেলাজুড়ে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফরিদপুর থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি চলছে।

জানতে চাইলে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইতিহাসের স্মরণীয় এ আয়োজনের সাক্ষী হতে আমরা ঢাকামুখী হবো। আমার নির্বাচনি এলাকা ফরিদপুর-১ আসন থেকে ইতিমধ্যে ৩০টি পরিবহন ছাড়াও বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়েছে। তিনটি উপজেলা থেকে অন্তত পাঁচ হাজার মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জাগো নিউজকে বলেন, ফরিদপুর জেলা থেকে আমরা কমপক্ষে ৪০ হাজার মানুষ জড়ো করবো ইনশাআল্লাহ।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক