ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

#

নিমাত উল্লাহ

১১ জুলাই, ২০২৬,  10:13 AM

news image

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়াহিদ শেখকে (৫৪) একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।


বুধবার (৮ জুলাই) অভিযুক্ত মো. ওয়াহিদ শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার (৬ জুলাই) জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।


গ্রেফতার ওয়াহিদ শেখ ফরিদপুর সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াত করতো। গত ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার দর্জির দোকানের মালিক মো. ওয়াহিদ শেখ তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এছাড়াও ওয়াহিদ শেখ ওই কিশোরকে একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার শারিরীক জটিলতার জন্য গত ৬ জুলাই শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক জানায় শিশুটি ২৭ সপ্তাহের বেশি দিন ধরে গর্ভাবস্থায় রয়েছে।


এদিকে দায়িত্ব অবহেলার দায়ে গত ৮ জুলাই জেলা সমাজসেবা অধিদপ্তরের পাচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার ও আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ।


এ ব্যাপারে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক ও সচিব (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার দায়ে পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গত ৮ জুলাই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীকে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু কিশোরী মহিলা হেফজতিদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গত ৬ জুলাই থানায় মামলা দায়ের করা হয়। গত ৮ জুলাই অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক