ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  7:05 PM

news image

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জিহাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।  


শনিবার, ১৬ মে দিনগত রাতে মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জিহাদ খান [২৮] উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ১৩ মে দুপুরে শিশুটি স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ তার মুখে বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।  


আযানের শব্দে শিশুটির জ্ঞান ফিরলে সে দেখতে পায় আসামি তার পাশেই অবস্থান করছে। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয় জিহাদ। ভয়ে শিশুটি পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে।


বিষয়টি জানাজানি হলে একই দিন শিশুটির মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক [এসআই] হাসান শিকদার জানান, মামলা রুজুর পর থেকেই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার তিন দিনের মাথায় মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়, আজ রবিবার আসামিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক