ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

#

ডেস্ক রিপোর্ট

০৯ জানুয়ারি, ২০২৬,  10:26 AM

news image

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে ভেকু (এক্সকেভেটর) মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে ফসলি জমি কেটে পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।আদালত সূত্রে জানা গেছে, এ কাজে জড়িত থাকায় উপজেলার প্রাণপুর গ্রামের কাজী বজলু রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা 

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক