ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

#

নিমাত উল্লাহ

২৯ এপ্রিল, ২০২৬,  6:07 PM

news image

ফরিদপুর সদর উপজেলা-এর আলীয়াবাদ এলাকায় তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আকাশ মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বিয়ে না দেওয়ায় সৃষ্ট ক্ষোভ এবং মানসিক সমস্যার কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. নজরুল ইসলাম

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতের দিকে সদর উপজেলার গদাধরডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে আকাশ প্রথমে তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুপু রাহেলা বেগমকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী রিকশাচালক কাবুল হোসেন (৪৯)। এ সময় তাকেও কুপিয়ে হত্যা করা হয়। হামলায় আরও দুইজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশ, ডিবি ও র‍্যাব-১০ যৌথ অভিযান শুরু করে। প্রায় ১০ ঘণ্টার মধ্যে মঙ্গলবার ভোরে আসামির বাড়ির অদূরে একটি কলাবাগান থেকে আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কোদালটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আকাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরও পরিবার তাকে বিয়ে না দেওয়ায় তার মধ্যে তীব্র ক্ষোভ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক বিভ্রম ও পারিবারিক ক্ষোভ থেকেই তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক