ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

#

নিমাত উল্লাহ

২৩ এপ্রিল, ২০২৬,  10:53 PM

news image



ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের সীমাহীন অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন এক মা। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার আলীর স্ত্রী চায়না বেগম।


বুধবার (২২ এপ্রিল) স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চায়না বেগম। এছাড়াও তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এর আগে বুধবার সকালে উপজেলার ধুলজুড়ি গ্রামে ভুক্তভোগী চায়না বেগমের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

     অভিযোগ সূত্রে জানা গেছে, রাজু মোল্লা (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অভিযুক্ত রাজু মোল্লা নেশার টাকার জন্য সে তার মা, বৃদ্ধ বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে আসছিলেন। বুধবার সকালে নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মা-বাবাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। টাকা না দিলে পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেন। এসময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন।

      ভুক্তভোগী চায়না বেগমের বাবা অলিয়ার সরদার (৭৫) বলেন, রাজু মোল্লা নেশায় আসক্ত হয়ে নেশার টাকার জন্য আমার মেয়ে ও জামাইকে মারধর করে। বাধ্য হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

        ভুক্তভোগী চায়না বেগম আক্ষেপ করে বলেন, ছেলে আমার গর্ভজাত হলেও তার অত্যাচারে আজ আমরা অতিষ্ঠ। সে অত্যন্ত চরিত্রহীন ও লোভী হয়ে পড়েছে। নেশার ঘোরে সে যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবারের মান-সম্মান ও জীবনের নিরাপত্তা রক্ষায় আমি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

       এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আমি আজই থানায় যোগদান করেছি। ছেলের বিরুদ্ধে মায়ের একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক