ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

নগরকান্দায় সুন্নতে খতনার অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত কয়েকজন

#

ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর, ২০২৫,  4:03 PM

news image

ফরিদপুরের নগরকান্দায় একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের বাসিন্দা জিলু সরদারের ছেলে স্বপন মাহমুদের বাড়িতে তার ছেলে তানভীর ইসলাম শাওনের সুন্নতে খতনার অনুষ্ঠান চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ছাগলদি গ্রামের চান মিয়ার ছেলে উসমান ও আহাদ অনুষ্ঠানে এসে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান এবং বাড়িঘরে ভাঙচুর করেন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বপন মাহমুদ অভিযোগ করে বলেন, সাউন্ড বক্স ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ডেকোরেটর পক্ষের লোক উসমান ও আহাদ এসে অনুষ্ঠান পণ্ড করার হুমকি দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়।

স্বপন মাহমুদের বড় ভাই রিপন সরদার জানান, অনুষ্ঠানের সময় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে এসে হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত উসমান ও আহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উসমানের বড় ভাই বক্কার মিয়া দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, উসমান ও আহাদ অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করছিলেন। এ সময় স্বপন মাহমুদ ও তার লোকজন তাদের মারধর করেন। পরে তাদের ফাঁসাতে নিজেরাই ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্নতে খতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক