ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার পুকুরে

#

ডেস্ক রিপোর্ট

২৭ জানুয়ারি, ২০২৬,  8:07 PM

news image

ভাঙ্গা সংবাদদাতা :  ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

                ৭ জানুয়ারি উপজেলার নওপাড়া রেলবস্তি এলাকায় ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। একই সময় গ্রামীণ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে যায় প্রাইভেটকারটি। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

          এ ঘটনায় প্রাইভেটকারটির একপাশের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা বেঁচে যান। তবে আহত হন চালকসহ পাঁচ যাত্রী। 

        ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার কর্মকর্তা স্বপন সরকার জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

        বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আহতদের উদ্ধার করা হয়েছে। তবে কেউ গুরুতর আঘাত পাননি। প্রাইভেটকারটি উদ্ধার কার্যক্রম চলমান।

 

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক