ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব অর্জন বৃথা যাবে

#

ডেস্ক রিপোর্ট

১০ জানুয়ারি, ২০২৬,  11:52 AM

news image

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা যদি দেশে প্রকৃত গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সব অর্জন বৃথা হয়ে যাবে।

শুক্রবার ( জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের মাদ্রাসা মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

শামা ওবায়েদ বিগত বছরগুলোর রাজনৈতিক সংগ্রাম ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ। আবু সাঈদ, মুগ্ধ এবং সম্প্রতি দেশপ্রেমিক হাদির যে মৃত্যুএসব আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো। গণতন্ত্রহীনতায় এসব রক্ত বৃথা যাবে।

তিনি বলেন, আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে সে সিদ্ধান্তটা আমাদের সবাইকে সঠিকভাবে নিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সালথা উপজেলা বিএনপির আসাদ মাতুববর, হাসান আশরাফ, নগরকান্দা উপজেলা বিএনপির বাবুল তালুকদার, সাইফুজ্জামান মুকুল, শওকত শরিফ সহ বিএনপি সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক