ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ

#

মহাব্বত মুন্সি

২৩ মে, ২০২৬,  2:30 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথানিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল এবং চামড়া সংরক্ষণের আধুনিক পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রতি বছর অসচেতনতা ও যথাযথ সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া নষ্ট হয়ে যায়। ফলে চামড়ার গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি দেশের চামড়া শিল্পও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সময়মতো চামড়ায় পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, পশু জবাইয়ের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ধারালো ছুরি ব্যবহার এবং চামড়া ছাড়ানোর সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সহায়তা করতে বিভিন্ন মাদ্রাসায় লবণ বিতরণ করা হয়। এমপি ডা. ইলিয়াস মোল্লার উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়ার অপচয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, কসাই এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কোরবানির পশুর চামড়ার অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক