ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

#

মোঃ ফেরদৌস খান

০১ জুন, ২০২৬,  10:03 PM

news image

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ। 

সোমবার ১ জুন বিকাল ৫টায় কলেজ রোডে অবস্থিত শ্রমিকদলের অস্থায়ী কার্যালয়ে শ্রমিকদলের সভাপতি মোঃ মাহামুদুল হাসান ইয়াদ এর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খোসবুর রহমান খোকন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরব আলী প্রমুখ। 


অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।  এসময় উপজেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক