ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ

#

আব্দুল মতিন মুন্সি

২০ মে, ২০২৬,  9:30 PM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভাট পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের বড় ভাই মোঃ জিয়াউল খান।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভাট পাড়া গ্রামের মোঃ নবীর শিকদার (৪০), পেশায় একজন চৌকিদার, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগকারীর দাবি।


অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাত আনুমানিক ১০টার দিকে জিয়াউল খানের ছোট ভাই আবদুর রহমান (৪৮) মাঠে ইরি ব্লক ও পুকুরের মাছ দেখিতে যান। 


এসময় ভাট পাড়া এলাকার এডভোকেট মোঃ হেমায়েত হোসেনের বাড়ির সামনে রাস্তায় গেলে বিবাদীর উপর টর্চ লাইটের আলো পড়লে নবীর শিকদার গালিগালাজ করতে থাকে। 


পরে তাকে নিষেধ করতে গেলে অভিযুক্ত ধারালো চা পাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আবদুর রহমান গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাকে ভ্যানযোগে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগকারী আরও দাবি করেন, মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে অভিযুক্ত বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে থাকে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক