ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গায় কৃষক সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

#

মোঃ ফেরদৌস খান

২৪ মার্চ, ২০২৬,  11:14 AM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসায় কৃষক সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৩ মার্চ-২০২৬) সকাল ১১টায়  অত্র দাখিল মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। 

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ মুসা খান-এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ তৈয়াবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ড.ইলিয়াস মোল্যা, আরও উপস্থিত ছিলেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ঢাকা এর উপ-পরিচালক ডাঃ মুনির আহমেদ খান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আজিজুর রহমান, খান আসাদুজ্জামান টুনু, সিদ্দিকুজ্জামান বাহার, চান্দড়া মাদ্রাসার সহসভাপতি মহাব্বত হোসেন মুহতামিম মাওলানা আমিনুল্লাহ, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হুসাইন, সেক্রেটারি এস,এম হাফিজুর রহমান, উপজেলা চেয়রাম্যানের প্রার্থী এস, এম,রিদওয়ানুন নবী, গোপালপুর ইউনিয়নের সভাপতি তাওহীদুল ইসলাম জামী, গোপালপুর ইউপি সদস্য খান নজরুল ইসলাম, প্রমূখ। 

অনুষ্ঠানে কৃষক, শ্রমিক ও উপস্থিত স্রোতাগণ এমপি মহোদয়ের নিকট লিখিত ও মৌখিক বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করেন।
তন্মধ্যে গোপালপুরের বুক চিরে জেগে ওঠা মধুমতীর বিশাল চর, যা যাতায়াত ব্যবস্থা না থাকার দরুন দিন দিন ঘন বন জঙ্গলে পরিণত হচ্ছে। 
যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা হলে এলাকার কৃষকগণ উপকৃত হবেন। ইতিপূর্বে অনেক এমপি মন্ত্রীদের নিকট আমরা এই দাবি-দাওয়া উত্থান করলেও কোন ফল পায়নি। আপনি যদি আমাদের এলাকার এই দাবি-দাওয়া পূরণ করেন তাহলে একটি ইতিহাস সৃষ্টি হবে। এছাড়াও গ্রামের শিক্ষা ব্যবস্থা , চিকিৎসা ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন সুবিধা অসুবিধা এমপি মহোদয়ের নিকট পেশ করা হয়। তিনি সকল বিষয় বিবেচনায় রাখবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতাকর্মী, সমাজসেবক, চিকিৎসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত
logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক