ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

অনার্সে ভর্তির আগেই নিভে গেল স্বপ্ন, চরভদ্রাসনে কিশোরীর মৃত্যু

#

ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি, ২০২৬,  11:01 AM

news image

চরভদ্রাসন উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় সীমা (১৮) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ জানুয়ারি উপজেলার সদর ইউনিয়নের টিলারচর সুপাড়ি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা সীমাকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমা ওই এলাকার বাসিন্দা কবির খন্দকারের মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। দুই বছর আগে তার মা মারা যান।

নিহতের বড় বোন সুবর্ণা (২৫) জানান, তিনি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সীমার চলতি বছর অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। ঘটনার দিন দুপুরে সীমা তার বাবাকে বাজারে পাঠায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সীমাকে ঝুলতে দেখেন। পরে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক