ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খন্দকার নাসিরুল ইসলাম

#

আব্দুল মতিন মুন্সি

১৬ মে, ২০২৬,  3:40 PM

news image

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের খলিল শেখের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।


শনিবার (১৬ মে) অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।



স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক এ অগ্নিকাণ্ডে খলিল শেখের বসতঘর, গোয়ালঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে কয়েকটি গরুও পুড়ে মারা গেছে বলে জানা গেছে। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।


ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বোয়ালমারী উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফারুক হোসেন দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো বকুল বিশ্বাস এবং বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. লুতফর রহমান। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এসময় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দুর্যোগ কিংবা বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন আমরা করার চেষ্টা করব।”

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক